শেরপুরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ সংবাদ

শেরপুরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রবিবার (০১ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ে সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং বেলা ১১ টায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা কে এম মাহবুবার রহমান হারেজ, বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির সদস্য আসিফ রব্বানী সানভি, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল প্রমূখ।

বক্তারা বলেন, ‘ছাত্র-জনতার সম্মিলিত গণঅভ্যুত্থানের মাধম্য স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাই আমরা আজ বহুবছর পর স্বাধীন ও মুক্তভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছি। এটা আনন্দের কিন্তু উল্লাসের সময় এখনও আসেনি। কারণ অভ্যুত্থানের মধ্যদিয়ে মানুষের আকাঙ্খা ও চিন্তার পরিবর্তন হয়েছে।

তার সাথে সংগতি রেখে দলের অভ্যন্তরে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। ব্যক্তি বন্দনা, শোডাউন কালচার বাদ দিতে হবে। দলের ভিতরে ও বাইরে সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারদের প্রতিহত করতে হবে। এর মধ্যদিয়ে যেদিন দেশের মানুষের জন্য গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা যাবে, সেইদিন হবে উল্লাসের দিন। নেতৃবৃন্দ দলের ভিতরে ও বাইরে ভীতি মুক্ত গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।’

এদিকে শেরপুর পৌর ও উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যনারে আয়োজিত বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে বেলা সাড়ে ৪ টার দিকে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য ও কুসুম্বী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম পান্না, আরিফুর রহমান মিলন, হাসানুল মারুফ শিমুল, বিএনপি নেতা রোমান, মাহমুদুল নবী (পিটু), উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী মন্ডল, তারিকুল ইসলাম সম্রাট, পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা রাহুমা ইসলাম রিচি, আবু সাঈদ, আলামিন, জিএস সেলিম, ইঞ্জিনিয়ার মামুন প্রমুখ।

বক্তারা বলেন, আজ ১৭ বছর পর স্বাধীনভাবে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছে। তবে আরো স্বতঃস্ফূর্ত ভাবে আরো জাঁকজমক ভাবে এই আয়োজন করতে পারতেন। কিন্তু বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আয়োজন ছোটো পরিসরে করে সেই টাকা বন্যার্তদের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি।

তারা বলেন, আগামী নির্বাচনে জনগণের আস্থার জায়গা তৈরী করতে বিএনপি কাজ করছে। শেখ হাসিনার দোসররা এখনও সক্রিয় রয়েছে। তাই বিতাড়িত স্বৈরাচার হাসিনার দোসররা যেন দেশে মানুষে-মানুষে হিংসা, বিরোধ, বিভেদ তৈরি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

বেগম খালেদা জিয়ার সম্মাননা গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেওয়া ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ গ্রহণ করেছেন তার নাতনি জাইমা রহমান।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী...

জমি দখল মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

চট্টগ্রামের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন শুনানি শেষে...

টয়লেটে আটকা ছাত্রী, ছুটির ঘণ্টা বাজিয়ে স্কুলে তালা দিয়ে চলে গেলেন শিক্ষকরা

মেহেরপুর শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পর টয়লেটে আটকা পড়ে তিন ঘণ্টা ভেতরে ছিল তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। পরে কান্নার শব্দ শুনে স্থানীয়দের...

বেগম খালেদা জিয়ার সম্মাননা গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেওয়া ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ গ্রহণ করেছেন তার নাতনি জাইমা...

জমি দখল মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

চট্টগ্রামের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল...

টয়লেটে আটকা ছাত্রী, ছুটির ঘণ্টা বাজিয়ে স্কুলে তালা দিয়ে চলে গেলেন শিক্ষকরা

মেহেরপুর শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পর টয়লেটে আটকা পড়ে তিন ঘণ্টা ভেতরে ছিল তৃতীয় শ্রেণির এক...

আইনজীবীদের আহ্বানেই বার কাউন্সিল নির্বাচন স্থগিত: আইনমন্ত্রী

দেশের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের অনুরোধেই বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।...

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন,...

পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির কাতল, ৪৮ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে...