শেরপুরে গভীর রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি, চালক ছুরিকাহত
বগুড়ার শেরপুরে গভীর রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি করেছে ডাকাত দল। উপজেলার রানিরহাট সড়কের সুখানগাড়ি এলাকার একটি কলেজের সামনে রবিবার (০৬ অক্টোবর) দিবাগত রাত ১২ টার দিকে এই ঘটনা ঘটে। ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে এলপিজি গ্যাস গাড়ি চালক।
আহত চালক মো: তরিকুল ইসলাম (৪০) নড়াইল জেলার সদর থানার তুলারামপুর এলাকার বাসিন্দা। তিনি এলপিজি গ্যাস গাড়ি চালক। ওই রাতে তিনি এলপিজি গাড়িতে উপজেলা রানিরহাটে যাচ্ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছ, রাত ১২টার দিকে ওই সড়কে একটি গাছ কেটে সড়কের ওপর ফেলে গাড়ি চলাচলের বাঁধা সৃষ্টি করে ডাকাত দল। এ সময় ওই এলপিজি গাড়িটি যাওয়ার সময় ডাকাত দলে কবলে পড়ে। ডাকাত দল ওই গাড়ির চালককে বুকে চাকু মেরে অন্তত ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। ডাকাত দলের এই কর্মকাণ্ডের সময় ওই সড়কে আরো ৩-৪টি গাড়ি আটকা পড়ে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার পূর্বেই ডাকাত দল পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, তরিকুল ইসলামের বুকের ডানপাশে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয়েছে। রবিবার দিবাগত রাতে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তরিকুল ইসলামকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শেরপুরে গভীর রাতে ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানিয়েছেন, তারা আহত ট্রাক চালকের মাধ্যমে জেনেছেন ৭ থেকে ৮ জন এই ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত। এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার
বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২
শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
শেরপুরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮
বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার
শেরপুরে ৩ হাজার ৯০০ কৃষকের মাঝে আমন প্রণোদনা বিতরণ শুরু
বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ
শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র কমিটি গঠন ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ
শেরপুরে ৪৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি শুরু
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন