রবিবার, ১ মার্চ, ২০২৬

৫০ কেজি সোনালি ধান দিয়ে তৈরি দুর্গা মূর্তি

বিশেষ সংবাদ

নাটোরের এক প্রতিমাশিল্পী ৫০ কেজি সোনালি রঙের ধান দিয়ে দুর্গাপ্রতিমার অবয়ব তৈরি করেছেন। তার এই উদ্যোগ ইতিমধ্যে সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। ধানে সাজানো এই দুর্গা প্রতিমার পূজা হবে নাটোর শহরের লালবাজার কদমতলা এলাকার রবি সূতম সংঘের মণ্ডপে।

লালবাজারের প্রতিমাশিল্পী বিশ্বজিৎ পালের নেতৃত্বে ৪ সদস্যের শিল্পী দল এই প্রতিমাটি তৈরি করেছেন। বিশ্বজিৎ পাল জানিয়েছেন, বংশপরম্পরায় তারা প্রতিমা তৈরির কাজ করে আসছেন। প্রতিবছরই পূজা আয়োজকেরা প্রতিমায় নতুনত্ব চান। নতুন কিছু করার জন্য অনুরোধ করেন। এবার রবি সূতম সংঘ তাদের মণ্ডপের জন্য সোনালি ধান দিয়ে মোড়ানো দুর্গা প্রতিমা তৈরি করে দেওয়ার আবদার করেন। কাজটা সহজ নয় জেনেও তিনি এ কাজটি শুরু করেছেন।

প্রতিমাশিল্পী আরো বলেছেন, প্রায় ১ মাস আগে এই মণ্ডপের প্রতিমা তৈরি করার জন্য প্রথমে বাঁশ, কাঠ, পাট এবং বিচালির কাঠামো তৈরি করা হয়। পরে তাতে মাটির প্রলেপ দিয়ে প্রতিমার আকৃতি আনা হয়। মাটি শুকিয়ে যাওয়ার আগেই নরম মাটির ওপর প্রতিমার অবয়বে ১টি ১টি করে ধান বসানো হয়।

ধান বসানো শেষে দেখে মনে হচ্ছে দুর্গা প্রতিমাটি সোনায় মোড়ানো হয়েছে। একটি একটি করে ধান বসানোর কাজটা খুবই কঠিন ছিলো। কারণ, এভাবে প্রায় ৫০ কেজি ধান বসাতে হয়েছে। এরপর রংতুলির আঁচড়ে চোখ ও মুখসহ পুরো প্রতিমার আদিরূপ ফুটিয়ে তোলা হয়। তিনি আশা করছেন, এমন শৈল্পিক কারুকাজে ভক্ত ও দর্শনার্থীরা মুগ্ধ হবেন।

নাটোর জেলায় মোট ৩৫৪টি পূজামণ্ডপে দুর্গোৎসব পালিত হচ্ছে। আগের বছরের চেয়ে এবার ৩৮টি দুর্গাপূজা কম হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা...

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন। অভিযোগ উঠেছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তার অবহেলায়...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)...

বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল...

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন।...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর...

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

অন্বেষণ ডেস্ক : নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে কঠোর বার্তা প্রদান করেছেন।...

সীমান্তে উত্তেজনা: আফগান চৌকি ধ্বংস ও প্রাণহানির দাবি পাকিস্তান সেনাবাহিনীর

অন্বেষণ ডেস্ক : আফগানিস্তানের অভ্যন্তরে পরিচালিত এক বিশেষ সামরিক...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা...