চাটমোহরে রাতের আঁধারে কালীমাতা মন্দিরে প্রতিমা ভাঙচুর

পাবনার চাটমোহরে রাতের আঁধারে কালীমাতা মন্দিরে ৩টি প্রতিমা ভাঙচুর ঘটনা ঘঠেছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার হান্ডিয়াল পশ্চিমপাড়ায় শ্রী শ্রী ভদ্রা কালীমাতা মন্দিরে প্রতিমা ভাঙচুরের এই ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন।
চাটমোহরে রাতের আঁধারে প্রতিমা ভাঙার বিষয়টি নিয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক কুটিশ্বর দেব জানিয়েছেন, ‘সোমবার রাতে মন্দিরটি যথারীতি তালা দিয়ে বন্ধ করা ছিলো। দুষ্কৃতকারীরা তালা ভাঙতে না পেরে বাইরে থেকে জানালার গ্রিল দিয়ে লোহার রড জাতীয় কিছুর আঘাতে ৩টি প্রতিমা ভাঙচুর করে।
সকালে পূজারিরা মন্দিরে এসে প্রতিমা ভাঙা দেখে বিষয়টি তাকে অবহিত করেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে প্রয়োজনে দূর্গাপুজা বন্ধ করে দেওয়া হবে।’
চাটমোহর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্ত্তী এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম রেজা জানান, মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

