আড়াইহাজারে নৌকা ও লাঙ্গল সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ১০, ভোটগ্রহণ স্থগিত

আড়াইহাজারে নৌকা ও লাঙ্গল সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ১০ ও এই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫৬ নং কেন্দ্র রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার (৭ জানুয়ারি) দুপুরে আড়াইহাজারে নৌকা ও লাঙ্গল সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: শাহীন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ-২ আসনের নৌকার মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মো: আলমগীর সিকদার লোটন নির্বাচন করছেন।

স্থানীয সূত্রে জানা গেছে , আজ রবিবার দুপুরে লোটন ভোট কেন্দ্রে গেলে সেখানে নৌকার সমর্থকরা কেন্দ্রে জড়ো হয়ে স্লোগান দেয়। এসময় নৌকার বিপক্ষে লাঙ্গল সমর্থকরাও স্লোগান শুরু করলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জাতীয় পার্টির প্রার্থী লোটন লোটন, আমাদের কেন্দ্র দখল করে নৌকার লোকজন জাল সীল মারার সময় আমরা বাধা দিলে তারা অতর্কিত হামলা করে। এ সময় পুলিশ আমাদের দিকে গুলি করে। পরে এই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। আমাদের দলের ১০ জন কর্মী গুলিবিদ্ধ হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

উত্তরা ইপিজেডে শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৬

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

কুষ্টিয়ায় বালুমহাল বিরোধে গুলিবিদ্ধ বিএনপি নেতা

ধুনটে জমি বায়নার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, থানায় অভিযোগ

শেরপুরে জমি বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ ভাই নিহত

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

হামলার পর ডাকসু নেতা মুসাদ্দিক বললেন ‘বেঁচে আছি’

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

