এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, কোচিং শিক্ষক আটক

ঘুমের ওষুধ খেয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তির পর আদিবা নামের এক এসএসসি পরীক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) চমেক হাসপাতালে তার মৃত্যু হয়। মেয়েটি চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের ফরিদারপাড়া এলাকার বাসিন্দা।
গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আদিবাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়। শনিবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনায় মো: হামিদ মোস্তাফা নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত আদিবা অন্তঃসত্ত্বা ছিল। মো: হামিদ নিহত এসএসসি পরীক্ষার্থী আদিবার কোচিংয়ের শিক্ষক ছিল। কোচিংয়ের শিক্ষক হামিদ মোস্তাফার সাথে তার সম্পর্ক গড়ে উঠেছিল। হিতের পরিবার বলেন, ঘুমের ওষুধ খাওয়ার পর আদিবার বিষয়টি আমরা জানতে পারি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর বিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছবেদ আলী জানান, ঘুমের ওষুধ খাওয়ার পর গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আদিবাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

