কুমিল্লায় সিএনজি স্ট্যান্ডের আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

কুমিল্লায় সিএনজি-লেগুনা স্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে অর্নব (২৬) নামের একজন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৫ মার্চ) দুপুর ৩টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত অর্নব কুমিল্লার শাসনগাছা এলাকার মো: আজহার উদ্দিনের ছেলে। অর্নব কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন।
কুমিল্লায় সিএনজি স্ট্যান্ডের আধিপত্য নিয়ে সংঘর্ষের বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফিরোজ হোসেন বলেন, শাসনগাছা লেগুনা-সিএনজি স্ট্যান্ডের বিরোধ নিয়ে শুক্রবার জুম্মার নামাজের পর দুই পক্ষ সংঘর্ষে জরিয়ে পড়ে। এসময় অর্নব নামের এক যুবককে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

আহতদের মধ্যে মো: নাজমুল ও মো: অনিক নামে গুলিবিদ্ধ ২ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তাদেরকে ঢাকায় নেওয়া হয়েছে। এছাড়া মো: নিশু নামের আরও একজন কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও বলেন, এ সংঘর্ষটি কোনো রাজনৈতিক বিরোধের জেরে হয়নি। লেগুনা-সিএনজি স্ট্যান্ডের আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এই হতাহতের ঘটনাটি ঘটেছে। র্যাব, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

