কুষ্টিয়ায় রেলসেতুর নিচে পড়ে ছিলো অজ্ঞাত ব্যক্তির বিবস্ত্র মরদেহ

কুষ্টিয়ায় রেলসেতুর নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির (৫০) বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ মে) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের গড়াই নদীর ওপর নির্মিত রেলসেতুর নিচ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির এক পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (০৮ মে) সন্ধা থেকে বৃহস্পতিবার সকালের মধ্যবর্তী কোনো এক সময়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। বুধবার সন্ধ্যা পর্যন্ত এখানে কোনো মরদেহ ছিলো না। আজ সকালে মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়।
কুষ্টিয়ায় রেলসেতুর নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: নুরন্নবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর হবে।
তিনি আরও জানান, ট্রেনের ধাক্কায় বা ট্রেন থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। নিহত ওই ব্যক্তির এক পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

কুষ্টিয়ায় বালুমহাল বিরোধে গুলিবিদ্ধ বিএনপি নেতা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

