কিশোরগঞ্জের ভৈরবে

ক্যারিয়ার গড়তে ৭ দিনের শিশুকে ৯ তলা ভবন থেকে ছুড়ে মারলেন মা

বিশেষ সংবাদ

ক্যারিয়ার গড়তে বহুতল ভবন থেকে ফেলে দিয়ে ৭ দিনের এক নবজাতক শিশুকে হত্যার অভিযোগে তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) ভোরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কমলপুর নিউটাউন এলাকার ফুলমিয়া সিটির ৯ তলা ভবনে থেকে শিশুটিকে ফেলে দিয়ে হত্যা করা হয়।

প্রাশকিম জিজ্ঞাসাবাদের জন্য, শিশুর মা তিশা ওসমান, তিশার বান্ধবী সুমাইয়া, কাজের মেয়ে মিম ও শিলাকে থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে শিশুটির মা তিশা ওসমানকে গ্রেপ্তার করে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। ৭ দিনের নবজাতক শিশুটির নাম তাসনিদ উসমান। তার বাবা ডা. উসমান গণি স্থানীয় একটি হাসপাতালের মালিক এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৭ জুন) দিবাগত রাতে নবজাতক শিশুকে খাবার খাইয়ে রাত ২টার দিকে ঘুমিয়ে পড়েন মা তিশা ওসমান। তার স্বামী ডা. উসমান গণি ঘুমিয়ে ছিলেন অন্য রুমে। ঘরে শিলা ও মিম নামের কাজের মেয়ে এবং শিশুটির মা তিশা ও তার বান্ধবী সুমাইয়া ছিলেন।

এরপর রাত ৪টার দিকে শিশুর মা তিশার চিৎকারে প্রতিবেশীসহ বাসার সকলেই জেগে ওঠেন। এ সময় তিশা জানান, তার বাচ্চাটি পাওয়া যাচ্ছে না। পরে সবাই খোঁজাখুঁজি শুরু করেন। পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে জানতে পারেন, শিশুটি বাড়ির পাশের একটি ঝোপের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।

স্বজনরা জানিয়েছেন, ডা. উসমান গণির ২য় স্ত্রী তিশা। তিনি কুলিয়ারচর উপজেলা নোয়াগাঁও এলাকার মো: এনায়েত উল্লাহর মেয়ে। তাদের পরিবারে মো: বোরাক নামের দেড় বছরের আরো একটি ছেলে সন্তান রয়েছে। ৭ দিন আগে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাসনিদ নামে ওই নবজাতকটির জন্ম হয়।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম জানান, ক্যারিয়ার গড়তে নবজাতক শিশুটির মা তিশা ৯ তলার বেলকনির জানালা দিয়ে শিশুটিকে ছুড়ে ফেলে হত্যা করেছেন বলে স্বীকার করেন। এ ঘটনায় তার স্বামী অর্থাৎ শিশুটির বাবা ডা. উসমান গণি বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ শেষে শিশুটির মা তিশা ওসমানকে গ্রেপ্তার করে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। শিশুটির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

1 COMMENT

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস। তিনি বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন,...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।দলীয়...

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস।...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয়...