গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রিজের নিচ থেকে নবজাতক উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রিজের নিচ থেকে জীবিত এক নবজাতক ছেলে সন্তান উদ্ধার করা হয়েছে। বুধবার (০৩ এপ্রিল) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের অভিরামপুর গ্রামের একটি ব্রিজের নিচ থেকে ওই নবজাতককে উদ্ধার করেন স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্রিজের নিচে নবজাতক শিশুটির কান্না শুনে তাকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসা শেষে সেবা-যত্নের জন্য অভিরামপুুর গ্রামের মো: আব্দুল জব্বারের ছেলে মো: সাহরুল কবিরাজের কাছে রাখা হয়। সাহরুল ইসলাম জানান, শিশুটি বর্তমানে সুস্থ আছে। আমার কোন সন্তান নেই, যদি কোন আইনি জটিলতা না থাকে তাহলে শিশুটিকে আমি দত্তক নিতে চাই।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রিজের নিচ থেকে এক নবজাতককে উদ্ধারের বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুল আলম শাহ জানান, শিশুটির চিকিৎসা শেষে একটি পরিবারের কাছে পরিচরর্যার জন্য দেয়া হয়েছে। শিশুটির যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় নারী পথচারীর মৃত্যু

জামালপুরে রাস্তার পাশ থেকে কম্বল জড়ানো নবজাতক উদ্ধার

বগুড়ায় মহাসড়কের পাশে পড়ে থাকা সেই নবজাতক পেল নতুন ঠিকানা

বগুড়ায় মহাসড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো নবজাতক উদ্ধার

অর্থ পাচার মামলায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চার দিনের রিমান্ডে

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

গাইবান্ধায় সড়ক ও রেলসেতু বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্বালন

চলন্ত ট্রেন থেকে ঝুলন্ত নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করলেন ট্রেনচালক

গাঁজা পাচারকালে পুলিশের এএসআই গ্রেফতার

