বগুড়ায় মহাসড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো নবজাতক উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করেছেন দুই শিক্ষার্থী। শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরার পথে উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় শিশুটিকে দেখতে পান তারা।
শেরপুর মহিপুর এলাকার এক শিক্ষার্থী জানান, মোটরসাইকেল থামিয়ে পাশের ঘাসে গেলে কাপড়ে মোড়ানো কিছু দেখে সন্দেহ হয় তাঁর ও সঙ্গী হামিমের। প্রথমে তাঁরা ভেবে নেন হয়তো মৃত শিশু। ভয় পেয়ে পাশ দিয়ে যাওয়া সিএনজি থামিয়ে স্থানীয় লোকজনকে ডাকেন।
পরে স্থানীয়দের সহায়তায় কাপড় সরাতেই শিশুটি কান্না শুরু করে। এতে নিশ্চিত হন, নবজাতকটি জীবিত রয়েছে। এরপর দ্রুত তাকে কোলে তুলে স্থানীয়দের সহায়তায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন তারা।

শজিমেক হাসপাতাল সূত্রে জানা যায়, নবজাতকটি ছেলের বয়স আনুমানিক এক দিনের মতো হবে। বর্তমানে শিশুটি সুস্থ্য আছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “কে বা কারা নবজাতকটিকে ফেলে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। কেউ যদি শিশুটিকে লালন-পালনের দায়িত্ব নিতে চান, তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

