রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক

গাজীপুর নগরীতে নামাজের জন্য ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

বিশেষ সংবাদ

গাজীপুর নগরীতে নামাজের জন্য ডেকে নিয়ে মো: হোসেন আলী নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় হোসেন আলীর (২২) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহত হোসেন আলী কুনিয়া গাছি এলাকার মো: নুর নবীর ছেলে।

পরিবারে স্বজনদের অভিযোগ, নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে হোসেন আলীর বন্ধুরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে তার কয়েকজন বন্ধু বাড়ি থেকে নামাজ পড়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে শহরের কুনিয়া তারগাছ মৎস্য খামারের পাশে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেতে পায় এলাকাবাসী।

পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাছা থানা পুলিশ রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের গলা, কান ও পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে

গাজীপুর নগরীতে নামাজের জন্য ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যার বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন বন্ধুকে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়াও সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আটক করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজারে একটি ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এই আগুনের সূত্রপাত হয়...

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, শেরপুরে পৃথক দুর্ঘটনায় আহত আরও ৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে উদ্ধার কাজে যাওয়ার প্রস্তুতিকালে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন আহসান হাবিব (৪৬) নামের এক ফায়ার সার্ভিস কর্মী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত...

শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি, প্রতিনিধিত্ব করতে পারেন এস জয়শঙ্কর

ঢাকা: বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার পরিবর্তে ভারতের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী অনুষ্ঠানে যোগ দিতে...

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজারে একটি ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর...

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, শেরপুরে পৃথক দুর্ঘটনায় আহত আরও ৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে উদ্ধার কাজে যাওয়ার প্রস্তুতিকালে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন আহসান হাবিব (৪৬) নামের এক ফায়ার...

শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি, প্রতিনিধিত্ব করতে পারেন এস জয়শঙ্কর

ঢাকা: বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার পরিবর্তে ভারতের...

বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত, গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জর চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।শনিবার...

বগুড়ায় পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৫০) নামে এক পরিবহন ব্যবসায়ীর...

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির...