গাজীপুরে আওয়ামী সন্ত্রাসী হামলায় আহত কাশেমের মৃত্যু

গাজীপুরে আওয়ামী লীগেরর সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে তার অনুসারীদের সন্ত্রাসী হামলায় আহত কিশোর কাশেম খান (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক।
নিহত কাশেমের দুলাভাই সজিব বলেন, কাশেম খানের বাড়ি গাজীপুর বোর্ডবাজার দক্ষিণ কলমেশ্বর গ্রামে। তার বাবা জামাল হাজী গত দুই বছর আগে মারা গেছেন। এরপর কাশেমের মা বিয়ে করে অন্যত্র চলে যান। গাজীপুরে ৩ রুমের একটি বাড়ি আছে কাশেমের। কাশেম পেশায় কিছুই করত না। বাড়ি ভাড়ার টাকা দিয়েই তার চলে যেতো।

তিনি আরও বলেন, গত শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয় কিছু লোকজন তাকে ডেকে নিয়ে যায়। এরপর আমরা জানতে পারি গাজীপুরের সাবেক মন্ত্রী মোজাম্মেলের অনুসারীদের সন্ত্রাসী হামলায় কাশেম গুরুতর আহত হয়। ওই দিন রাতেই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর চিকিৎসাধীন অবস্থায়া আজ বিকেলে কাশেম মারা যায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

