গাজীপুরের কাপাসিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত

গাজীপুরের কাপাসিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের মো: চান মিয়ার বাড়িতে ১ জন ও একই ইউনিয়নের বড়িবাড়ি গ্রামের ধানক্ষেতে অপর ১ জন নিহত হয়েছেন। তবে এখনো নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাপাসিয়া থানাধীন সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে মো: মনির উদ্দিনের ছেলে চান মিয়ার বাড়িতে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন লোক গরু চুরি করার উদ্দেশ্যে ঢুকে। এসময় চান মিয়া গরু চুরির বিষয়টি টের পেয়ে চিৎকার করে ডাকাডাকি করলে এলাকাবাসী জড়ো হয়।
এর একপর্যায়ে এলাকাবাসী ঘটনাস্থলে ১ জনকে ধরে ফেলে এবং গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। অপরজনকে এলাকাবাসী ধাওয়া দিলে পার্শ্ববর্তী গ্রামের একটি ধানক্ষেতের আড়ালে লুকায়। পরে উত্তেজিত স্থানীয় লোকজন তাকে ধান খেতের আড়াল থেকে খুঁজে বের করে গণপিটুনি দিলে ঘটনাস্থলে অপরজনেরও মৃত্যু হয়।
গাজীপুরের কাপাসিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবকের মৃত্যুর বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর মিয়া বলেন, চোর সন্দেহে গণপিটুনির শিকার ২ যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

