চট্টগ্রাম শহরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রাম শহরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বুধবার (১২ জুন) সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কীভাবে আগুন লেগেছে, সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
চট্টগ্রাম শহরে ঝুটের গুদামে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ জানান, ঝুটের গুদামটিতে বিভিন্ন ধরনের সুতা ছাড়াও নানা ধরনের মেশিনারিজ ছিল। এদিকে, ঝুট কাপড় ও সুতা থাকায় গুদামটিতে আগুন লাগায় চারপাশ কালো ধোয়ায় ছেয়ে গেছে। ফলে আগুন নির্বাপণে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকাল ১১টার দিকে প্রথমে গুদাম থেকে ধোঁয়া উড়তে দেখেন তারা। মুহূর্তেই জ্বলে ওঠে আগুন। ধীরে ধীরে তা ভয়াবহ রূপ নেয়। দ্রুত খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

ওসমানী হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ড: সিগারেটের আগুনে আতঙ্ক

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার

লঞ্চ থেকে নামতে গিয়ে ধলেশ্বরীতে পড়লেন কুমিল্লার জাহির, ভিডিও ভাইরাল

বগুড়ার ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

