চট্টগ্রামে মোটরসাইকেল ও ড্রাম ট্রাকের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

চট্টগ্রামে মোটরসাইকেল ও ড্রাম ট্রাকের সংঘর্ষে মো: ফয়সাল নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রবিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক কর্ণফুলী গার্ডেন ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো দুইজন আহত হয়েছেন।
নিহত মো: ফয়সাল (২২) কর্ণফুলী উপজেলার শিকলবাহা বাংলাপাড়া এলাকার মো: মীর আহমেদের ছেলে। তিনি নগরীর ইসলামিয়া কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা।
জানা যায়, চট্টগ্রাম শহর থেকে গতকাল রাতে মোটরসাইকেলযোগে ঘরে ফিরছিলেন ফয়সাল। পথে মধ্যে মইজ্জ্যারটেক কর্ণফুলী গার্ডেনের ওভারব্রিজ অতিক্রম করার সময় একটি ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন তিনি। এ সময় আরও দু’জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যাক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা কলেজ ছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলীর শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের চালক ও তার সহকারীকে আটক এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

