চট্টগ্রামের বাঁশখালীতে হাতির আক্রমণে কৃষক নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে মো: আজগর হোসেন (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল রইব্বার ঝিরি পাহাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মো: আজগর হোসেন উপজেলার পূর্ব চাম্বল খলিফাপাড়া গ্রামের মৃত মো: পুতন আলীর ছেলে।
জানা গেছে, প্রতিদিনের মতোই জঙ্গল চাম্বল পাহাড়ি এলাকায় নিজের সবজি খেতে কাজ করছিলেন কৃষক আজগর হোসেন। হঠাৎ একদল বন্য হাতি তাকে আক্রমণ করে। হাতির পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনাস্থল থেকে আজগর হোসেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামের বাঁশখালীতে হাতির আক্রমণে কৃষক নিহতের বিষয়ে অভয়ারণ্য রেঞ্জের জলদি রেঞ্জ কর্মকর্তা মো: আনিসুজ্জামান শেখ জানান, শনিবার বিকালে স্থানীয় কৃষক আজগর হোসেন পাহাড়ের ঢালুতে সবজিখেতে কাজ করছিলেন। এ সময় বন্য হাতির আক্রমণে মৃত্যুবরণ করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাঁশের কোরল নিয়ে দ্বন্দ্বে নিহত ১

শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

