চাঁদপুরের মতলব উত্তরে কৃষি ব্যাংকের ছাদে নৈশপ্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজার কৃষি ব্যাংক ভবনের ছাদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো: শাহাদাত হোসেন সাজ্জাদ (২০) নামের এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে রবিবার সকালে ব্যাংকের ছাদের পিলারের সঙ্গে হাত-পা বাঁধা সাজ্জাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ব্যাংক কর্তৃপক্ষ।
এদিকে হত্যার বিষয়টি জানতে পেরে অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত সাজ্জাদ উপজেলার গজরা ইউনিয়নের গজরা এলাকার মো: ছামাদ প্রধানিয়ার ছেলে। গত ২ মাস আগে কৃষি ব্যাংক গজরা বাজার শাখায় নৈশপ্রহরী হিসেবে কাজে যোগ দেন তিনি।

শাহাদাত হোসেনের মা শিরিন বেগম জানান, মাত্র দুই মাস হলো ব্যাংকে চাকরি হয়েছে আমার ছেলের। মাত্র ১ মাসের বেতন পেলো। প্রতিদিন বিকালে বাসা থেকে ব্যাংকে আসে, আর সকালে বাড়ি ফেরে। আজ সকাল ৮টায় বাড়িতে না ফেরায় আমি নিজে ব্যাংকে আসি। এসে দেখি ব্যাংকের সকল দরজা তালাবদ্ধ। পরে চলে সেখান যাই থেকে। মনে করেছি কোনো দোকানে সকালের নাস্তা খেতে গেছে। আমার ছেলের কোনো শত্রু নেই।
কৃষি ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারবেন না বলে জানান তিনি।
চাঁদপুরের মতলব উত্তর উজেলার কৃষি ব্যাংকের ছাদ থেকে নৈশপ্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধারের বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, তদন্তের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জান্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

