জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রিদের আবাসিক হলে আগুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রিদের আবাসিক হলে আগুন লাগার ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীদের একটি আবাসিক হলে আগুন লাগার ঘটনা ঘটেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের ৮১০ নম্বর কক্ষে এ ঘটনাটি ঘটে।
প্রতক্ষদশীরা জানান, এ দিন সকাল সাড়ে ৯টার দিকে আবসিক হলের কয়েকজন শিক্ষার্থী ৮১০ নম্বর কক্ষে ধোঁয়া দেখতে পান। পরে তারা হল কর্তৃপক্ষকে দ্রুত বিষয়টি জানালে তাৎক্ষণিক কক্ষের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণ করেন তারা। এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে কক্ষটির খাট, বিছানাসহ সবধরনের আসবাবপত্র পুড়ে গেছে। এই কক্ষটিতে ৪জন ছাত্রী থাকতেন।

আগুন লাগার কারন জানতে চাইলে হলের সুপার ফাতেমা বেগম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেট থেকে এই আগুন লেগেছে। আমরা ওই রুমে ঢুকে সিগারেটের অ্যাস ট্রে পাই। বিদ্যুৎ থেকে নয়, সিগারেট থেকে আগুন লেগেছে বলে জানিয়েছেন হলের দায়িত্বরত ইলেকট্রিশিয়ান আব্দুল হামিদ।
এ ঘটনায় তদন্ত সাপেক্ষ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো: ছায়েদুর রহমান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

