যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাত্রী ইসমাইল হোসেনকে (৪৯) শ্বাসরোধে হত্যার ঘটনায় বাসের চালক, সুপারভাইজার ও সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাসভাড়া পরিশোধের সময় ইসমাইলের কাছে অতিরিক্ত টাকা দেখে তাকে হত্যার পরিকল্পনা করা হয় বলে দাবি করেছে আইন প্রয়োগকারী সংস্থাটি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর সকালে বাসভাড়া দেওয়ার সময় ইসমাইল হোসেন তার লুঙ্গির কোচর থেকে টাকা বের করেন। এ সময় তার কাছে আরও টাকা থাকার বিষয়টি বাসের সুপারভাইজার সাজু ওরফে লিমনের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি চালক সোহেল রানাকে জানান। এরপর চালক ও সুপারভাইজার ইসমাইলের টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেন। একপর্যায়ে বাসের অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে ইসমাইলকে বাসে আটকে রেখে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার মরদেহ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশে ফেলে রেখে যায় হত্যাকারীরা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন বাসচালক সোহেল রানা (৪১), সুপারভাইজার সাজু ওরফে লিমন (২৬) এবং বাসের সহকারী মো. মনির হোসেন (১৯)। রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বনানী থানা-পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি গামছা, রক্তমাখা দুটি আসনের কভার ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।
যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন জানান, গত ৪ সেপ্টেম্বর সকাল পৌনে নয়টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে বনানী থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। লাশটি উদ্ধার করে দেখা যায়, তার মুখ ও দুই হাতে স্কচটেপ পেঁচানো এবং গলায় কালো দাগ রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তথ্যপ্রযুক্তি ও হাতের আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় ইসমাইল হোসেন হিসেবে শনাক্ত করা হয়। পরে তার পরিবারের সদস্যরা থানায় এসে মরদেহের ছবি দেখে তাকে শনাক্ত করেন।
এ ঘটনায় ইসমাইলের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২, অস্ত্র ও গুলি উদ্ধার

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে ‘অচেতন’ সেই তরুণীর সন্ধান মিলেছে

রাজধানীতে ডাবের দামে আগুন, ১৩০ টাকার এখন ২২০!

কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার

গ্যাসের সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, দুর্ভোগে ঢাকার মানুষ

