টাঙ্গাইলের গোপালপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে গোপালপুর উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত মো: কামরুজ্জামান তোতার স্ত্রী মোছা: চায়না বেগম (৪৮) এবং ছেলে মো: শাকিব মিয়া (১৯)।
টাঙ্গাইলের গোপালপুরে দুর্ঘটনার বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমদাদুল ইসলাম তৈয়ব জানান, শনিবার সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেল করে গোপালপুর বাস স্টেশনের দিকে যাচ্ছিলেন।
এ সময় তারা গোপালপুর উপজেলার ঝাওয়াইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকনিকের ১টি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ সময় বাসটি জব্দ করা হলেও এর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

রানা প্লাজা থেকে বেঁচে ফিরে পদ্মায় বাসডুবিতে প্রাণ গেল নাসিমার

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের মরদেহ উদ্ধার

ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

