টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজের একদিন পর মাটির নিচ থেকে মো: আব্দুল হক মিয়া (৫৬) নামের এক মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া এলাকার মোছা: জাহানারা বেগম নামের এক নারীর বাড়ির উঠানে পুঁতে রাখা ওই শিক্ষকের মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে আটকৃতদের নাম পরিচয় গোপন রেখেছে পুলিশ। নিহত আব্দুল হক মিয়া পলশিয়া দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন।
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধারের বিষয়ে ভূঞাপুর থানার অভিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আব্দুল হক মিয়া বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। পরে আজ বিকালে তার স্ত্রী সন্দেহভাজন কয়েকজনের নাম উল্লেখ করে কিছু তথ্য দেন। পরে সেই তথ্যের ভিত্তিতে ওই এলাকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ ব্যাপারে তিনি আরও জানান, পরে ওই এলাকার জাহানারা বেগমের বাড়ির উঠানে পুতে রাখা অবস্থায় আব্দুল হক মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় তিনজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েফে। এ ঘটনায় ভূঞাপুর থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

