ঠাকুরগাঁওয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

ঠাকুরগাঁওয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো: মির্জা জাফরুল ইসলাম (৫১) নামের এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ মে) রাত ৯টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জাফরুল ইসলাম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সর্বমঙ্গলা গ্রামের মো: মির্জা ইমরান আলীর ছেলে। তিনি সম্প্রতি নীলফামারী থেকে বদলি হয়ে রাজধানীর উত্তরার আব্দুল্লাপুর (১১ আমর্ড) পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
ঠাকুরগাঁওয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার রাকিবুল আলম জানান, গতকাল বিকেল ৩টার দেকে জাফরুল ইসলাম ডায়রিয়া ও বমি ও নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তাকে একটি স্যালাইন দেওয়ার পর তিনি সুস্থ অনুভব করেন। এক পর্যায়ে তিনি বাড়িও চলে যেতে চান।

তবে রাত ৯টার দিকে তিনি হঠাৎ আবার করতে বমি শুরু করেন। এর ১০ মিনিটের মধ্যে তিনি মৃত্যু বরণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মরদেহ হাসপাতাল থেকে পরিবারে সদস্যদের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

