শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

মুর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় চাউল চাতালের ঘর থেকে স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ


নওগাঁয় চাউল চাতালের ঘর থেকে স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক। নওগাঁর মহাদেবপুরের একটি চাউল চাতালের ঘর থেকে লাইলী বেগম (৪৮) নামের এক নারী শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনার পর থেকে নিহত লাইলী বেগমের স্বামী আমজাদ হোসেন পলাতক রয়েছে।

নিহত ব্যাক্তি লাইলী বেগম পাশ্ববর্তী এলাকা মান্দা থানার কসব মধ্য পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নিহত লাইলী বেগম চকগৌরী ইউপি পরিষদের পাশে অবস্থিত জনৈক উজ্জল হোসেনের চাতালে কাজ করতো। মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকতো। প্রতিদিনের মতো গতকাল শনিবার দিবাগত রাতে তারা তাদের ঘরে ঘুমিয়ে পরে। আজ সকালে তাদের ঘরের দরজার বাহিরে ছিটকিনি দেওয়া দেখে অন্যদের সন্দেহ হয়। এরপর তারা তাদের খোজাখুজি করে না পেয়ে তাদের দরজার পাশের ফুটো দিয়ে দেখলে দেখতে পায় ঘরের মেঝেতে লাইলীর গলা কাটা মরদেহ পড়ে আছে।

তাৎক্ষণিকভাবে তারা নওহাটা ফাঁড়ি পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সাথে সাথেই মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেনসহ ফাঁড়ি পুলিশের এসআই জিয়াউর রহমান জিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুর ১২ টার দিকে জেলা মর্গে প্রেরণ করেন।

নওগাঁয় চাউল চাতালের ঘর থেকে মরদেহ উদ্ধার এর বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে নওহাটা ফাঁড়ি পুলিশসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। তাকে পেলে এ হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে এবং এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...