নরসিংদীর বাবুরহাটে আগুন, ৩২টি কাপড়ের দোকান পুড়ে ছাই

নরসিংদীর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়েছে। শনিবার (১৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে শেখেরচর-বাবুরহাটের জিয়া উদ্দিন মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের ১ ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে, আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে আরও ২ ঘণ্টা।
জানা গেছে, নরসিংদীর বাবুরহাটে এসব দোকানে গজ কাপড় ও তোষকের কভার পাইকারি বিক্রয় করা হয়। আগুন নেভানোর আগেই আনুমানিক ৯০ শতাংশ কাপড় পুড়ে ছাই হয়ে যায়। যেগুলো অবশিষ্ট কাপড় আছে সেগুলো কোনো কাজে লাগবে না ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ অগ্নিকাণ্ডে ৩২টি দোকানের আনুমানিক ১০ কোটি টাকার কাপড় পুড়ে ছাই হয়ে গেছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস। অন্যদিকে পুঁজি হারানো ব্যবসায়ীরা বলছেন, তাদের ঘুরে দাঁড়াতে প্রয়োজন সরকারের সুদৃষ্টি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার

বগুড়ার ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

ওসমানী হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ড: সিগারেটের আগুনে আতঙ্ক

শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও ফার্নিচারের দোকান ভস্মীভূত

গাজীপুরে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭ দোকান পুড়ে ছাই

বগুড়ার শেরপুরে কয়েল থেকে ভয়াবহ আগুনে গরু-ছাগল পুড়ে ছাই!

