নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে শটগানের গুলিতে ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে রূপগঞ্জের নাওরা এলাকায় মো: মোশারফ মেম্বারের বাড়ির সামনে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, আরিফ (৯), রোমান (১৯), নূর হোসেন (২৪), শামীম (২৫), তাজ মোহাম্মদ (৩১), আকবর (৩২), জয়নাল (৩৬) ও মুক্তার (৬০)।
স্থানীয় সূত্রে জনা গেছে, মো: শামীমের বসতবাড়ির জমি দখলের চেষ্টা করে আসছিল স্থানীয় প্রভাবশালী ১টি মহল। সোমবার সকালে স্থানীয় রফিক, আলাল, আলাদিন, বকুল, ফরিদ, আল-মামুন, ইউসুফ, নাজমুল ও শাহীনসহ অন্তত ৫০ জন তাদের ওপর সশস্ত্র আক্রমণ করেন। এতে তারাও বেশ কয়েকজন একত্রিত হয়ে বাধা দিলে তাদেরকে ব্যাপক মারধর করে এবং শটগানের গুলি চালায়। এ সময় তারা ৮ জন গুলিবিদ্ধ হয়।

আরও জনা যায়, এই বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। গত ফেব্রুয়ারি মাসেও তাদের ওপর একইভাবে আক্রমণ করা হয়েছিলো। তখনও ৫/৬ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা ভর্তি ছিলেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৮ জনের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া বলেন, আহত ৮ জনের শরীরেরই কম-বেশি শটগানের গুলির চিহ্ন রয়েছে। তবে আহতদের অবস্থা শঙ্কামুক্ত। ঘটনাটি রূপগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

ডিসেম্বরে নেত্রী আইতাছে, বলেই জামায়াত নেতাকে মারধর

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

টাকার লোভে সন্তান বিক্রির চেষ্টা, বাবাসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১২ বছরের শিশু গৃহকর্মীকে ধর্ষণ, ট্রাফিক পুলিশ সদস্য গ্রেফতার

বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

