বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

নোয়াখালীর সুবর্ণচরে ঘরের সিঁধ কেটে চুরি করতে ঢুকে মা ও মেয়েকে ধর্ষণ

বিশেষ সংবাদ

নোয়াখালীর সুবর্ণচরে ঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে মা ও মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এসময় ঘর থেকে একজোড়া কানের দুল, নাক ফুল এবং নগদ ১৭ হাজার ২২৫ টাকা লুট করে নিয়ে যায় চোরের দল।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে চরকাজী মোখলেছ গ্রামে একটি নতুন বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক মাস আগে হাতিয়া থেকে এসে চরকাজী মোখলেছ গ্রামে নতুন বাড়ি নির্মণ করেন এক দিনমজুর। স্ত্রী ও ৩ সন্তানসহ তিনি সেখানে বসবাস করেন। মাঝে মাঝে বিভিন্ন জায়গা কাজ করতে গেলে দুই-তিন দিন পর বাড়ি ফিরতেন ওই দিনমজুর।

২ দিন আগে কাজের সন্ধানে তিনি বাড়িতে স্ত্রী-সন্তান রেখে বাইরে চলে যান। এ সময় ৩ মেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন ওই গৃহবধূ। সোমবার দিবরগত রাত ২টার দিকে ঘরের সিঁধ কেটে ভিতরে প্রবেশ করে ১ জন। পরে সে ঘরের দরজা খুলে দিলে আরও ২ জন ভিতরে প্রবেশ করে।

এদের মধ্যে ২ জন পালাক্রমে ওই গৃহবধূকে ও তার মেয়েকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ওই গৃহবধূর হাত, পা ও মুখ বেঁধে ঘরে থাকা স্বর্ণ এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। গভীর রাতে শিশুদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে ওই গৃহবধূর বাঁধন খুলে দেন এবং পরে এ বিষয়ে চরজব্বার থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যান।

নোয়াখালীর সুবর্ণচরে মা ও মেয়েকে ধর্ষণের বিষয়ে চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পোঁছায়। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত পুলিশ ওই বাড়িতেই অবস্থান করছিল। সকালে ভুক্তভোগীদের চরজব্বার থানায় আনা হয়েছে।

তাদের চিকিৎসা ও পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় একটি নির্যাতন মামলা দায়ের করা হবে এবং আসামিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন কড়া অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল...

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য আড়ালের নির্দেশ দেন জয় ও পলক: চিফ প্রসিকিউটর

গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল পরিকল্পিত, এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুতর বক্তব্য দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার...

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন কড়া অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের...

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য আড়ালের নির্দেশ দেন জয় ও পলক: চিফ প্রসিকিউটর

গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল পরিকল্পিত, এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুতর বক্তব্য দিয়েছেন...

শেরপুরে ময়নাতদন্তে খুনের প্রমাণ, নিরাপত্তা চায় বাদীর পরিবার

বগুড়ার শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি মামলার প্রধান সাক্ষীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ময়নাতদন্তের রিপোর্টে এটিকে হত্যাকা-...

গণমাধ্যমকে আর নজরদারির ভেতরে রাখা হবে না: তথ্যমন্ত্রী

বাংলাদেশে গণমাধ্যমের জন্য একটি স্বাধীন, নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশ...

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা নতুন শিক্ষামন্ত্রীর

দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি ব্যাপক...