পটুয়াখালীর কলাপাড়ায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে কলাপাড়া উপজেলার কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের বিশকানি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, মো: আফজাল হোসেন ও মো: জাকারিয়া। নিহত আফজাল হোসেন বরগুনার বড়ইতলা এবং জাকারিয়া চরপাড়া এলাকার বাসিন্দা।
পটুয়াখালীর কলাপাড়ায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জনের মৃত্যুর বিষয়ে কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জহুরুল ইসলাম জানান, আমতলী থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসা ৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি বিশকানি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গাছের সাথে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই আফজাল হোসেন এবং জাকারিয়া নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

রানা প্লাজা থেকে বেঁচে ফিরে পদ্মায় বাসডুবিতে প্রাণ গেল নাসিমার

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের মরদেহ উদ্ধার

ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

