পোস্টার লাগালেই গলায় জুতার মালা দেওয়া হবে : মেয়র আতিক

পোস্টার লাগালেই গলায় জুতার মালা দেওয়া হবে বলে জানান মেয়র আতি। যেখানে সেখানে পোস্টার লাগানো বন্ধের নীতিমালা চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি অনুরোধ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম।
তিনি জানিয়েছেন, নির্বাচন এলেই ঢাকা শহরের রাস্তা পোস্টারে ঢেকে যায়। আমরা স্মার্ট বাংলাদেশে কেন ডিজিটাল ক্যাম্পেইন করতে পারছি না? আমি ইসিকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, নির্দিষ্ট কোনো স্থান ছাড়া যেখানে সেখানে পোস্টার লাগানো যাবে না, এমন নীতিমালা জারি করুন।
সোমবার (১১ ডিসিম্বর) রাজধানীর মহাখালী ফ্লাইওভারের পাশে দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট পরিদর্শন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সকলের উদ্দেশ্যে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা শহরকে দৃষ্টিনন্দন করার অনেক রকম কাজই করি। কিন্তু দুঃখের বিষয় হলো, সে কাজগুলো কিছুদিন পর নির্বাচনের পোস্টারের আড়ালে ঢেকে যায়।
মহাখালীতে যে দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট করা হয়েছে, আমি তার ওপর কোনো নির্বাচনের পোস্টার দেখতে চাই না। ওই স্থানে পোস্টার লাগালেই গলায় জুতার মালা দেওয়া হবে। এই শহরকে নোংরা করার কোনো অধিকার কারো নেই। যারা সুন্দর পরিবেশ নষ্ট করে, তাদের ধিক্কার জানাতে হবে।
তিনি আরও জানান, আমরা ১টি সুস্থ, সুন্দর ও আধুনিক ঢাকা চাই। বিজয়ের মাসে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বলতে চাই, তারা গাড়ি-বাড়ি কিংবা অর্থসম্পদের জন্য এ দেশকে স্বাধীন করেননি। তারা কেবল দেশ এবং দেশের মানুষের কথা ভেবেই স্বাধীনতা এনেছেন। এই স্বাধীন বাংলাদেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সৌন্দর্যতত্ত্ব কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা সে অনুযায়ী কাজ করছি। সম্প্রতি কাউলা এক্সপ্রেসওয়ের নিচে প্লে জোন করা হয়েছে। আমরা ঢাকা শহরের প্রতিটি রাস্তাতেই এমন স্ট্রিট আর্ট দেখতে চাই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

