প্রাইভেটকার খালে পড়ে দুই পরিবারের ৪ শিশুসহ ৮ জনের মৃত্যু

পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৪ শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। বুধবার (০৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন করে রয়েছেন। তারা হলেন, পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মো: শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে শাহাদাৎ (১০) ও অপর ছেলে আবদুল্লাহ (৩) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মো: মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), ছেলে সোয়াইব (২) ও মেয়ে মুক্তা (১২)।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, শাওন ও মোতালেব তাদের পরিবার নিয়ে ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। রাতে কুয়াকাটা থেকে একটি প্রাইভেটকার যোগে শাওনের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায় যাচ্ছিলেন।

বুধবার দিবাগত রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে গাড়িতে থাকা ৮ জনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ৮ জনকেই মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: মুকিত হাসান খান জানিয়েছেন, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে ৮ জন নিহত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের মধ্যে থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে মোতালেব নামে একজনের সঙ্গে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় শনাক্ত করা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

