বইমেলায় ধাওয়া খেলেন আলোচিত মুশতাক ও তিশা

বইমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ধাওয়া খেয়েছেন বইমেলায় ধাওয়া খেলেন আলোচিত মুশতাক ও তিশা দম্পতি মুশতাক ও তিশা। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য খন্দকার মুশতাক আহমেদ ওই কলেজের ছাত্রী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে সম্প্রতি আলোচনায় আসেন।
তাদের এই প্রেম ও বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এবার বইমেলায় গিয়ে ধাওয়া খেলেন এই দম্পতি। এবারের বইমেলায় খনদকার মুশতাক তার স্ত্রী তিশাকে নিয়ে দুটি বই প্রকাশ করেছেন। এই বইয়ের নাম দিয়েছেন তারা ‘তিশার ভালোবাসা’ ও ‘তিশা অ্যান্ড মুশতাক’। বই দুটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নিজেদের বই ‘তিশার ভালোবাসা’ বিক্রি করতে স্টলের সামনে দাঁড়ান মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। এসময় তারা পাঠকদের আকৃষ্ট করতে থাকেন তাদের বই কিনতে।এতে বাঁধে বিপত্তি। তাদের আশপাশে জড়ো হওয়া ক্রেতা-দর্শনার্থীরা তাদের তাড়া করেন। ‘ভুয়া ভুয়া’ ও ‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিতে থাকেন তারা। পরে মেলা প্রাঙ্গণে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ দম্পতিকে নিরাপদে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করেন।

বইমেলায় আসা পাঠক-দর্শনার্থীরা জানিয়েছে, মুশতাক-তিশা এ দম্পতি বাংলাদেশের সামাজিক সংস্কৃতির জন্য লজ্জাজনক উদাহরণ। তাদের কাছ থেকে দেশের তরুণ প্রজন্মের ভালো কিছু শেখার নেই। মুশতাকের লেখা বই পড়ে তরুণ-তরুণীরা বিপথগামী হতে পারে। এজন্য এই দম্পতিকে মেলা থেকে বের করে দেওয়া হয়েছে। এসময় কেউ কেউ মুশতাক ও তিশার লেখা বই বিক্রি না করতেও প্রকাশকদের প্রতি অনুরোধ জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

