সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সাংবাদিকদের কাজ হলো সরাসরি ও চাঁচাছোলা প্রশ্ন করা। সরকারের কোনো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলে সাংবাদিকরা তা সরাসরি করতে পারেন এবং তিনি সেসব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত রয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে করা এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এই মন্তব্য করেন।
জাহেদ উর রহমান বলেন, এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার ক্ষেত্রে সাংবাদিকদের অতিরিক্ত কূটনৈতিক হওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, "সরকার দুর্নীতি করার জন্য এটা করছে কি না, কিংবা নিজেদের পছন্দের মানুষকে নিয়োগ দেওয়ার জন্য করছে কি না—আপনারা সরাসরি এই প্রশ্ন করতে পারেন। সাংবাদিকের কাজই চাঁচাছোলা প্রশ্ন করা। আমি সেই প্রশ্নেরও জবাব দিতে প্রস্তুত আছি।"

মৌখিক পরীক্ষায় তুলনামূলক বেশি নম্বর রাখলে পছন্দের প্রার্থীকে সুবিধা দেওয়ার সুযোগ তৈরি হতে পারে কি না—এমন আশঙ্কার বিষয়ে উপদেষ্টা জানান, ভাইভা যেহেতু ব্যক্তিনির্ভর মূল্যায়ন, তাই সেখানে কারসাজি বা পছন্দের প্রার্থীকে সুবিধা দেওয়ার সুযোগ তুলনামূলক বেশি থাকার বিষয়ে তিনি দ্বিমত করছেন না।
তবে সরকারি চাকরির জন্য শুধু লিখিত পরীক্ষার জ্ঞানই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, একজন প্রার্থীর অন্যান্য যোগ্যতা ও আচরণগত দক্ষতা (অ্যাপটিটিউড) মূল্যায়ন করা প্রয়োজন, যা ভাইভার মাধ্যমে ভালোভাবে যাচাই করা সম্ভব। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, বেশ কয়েকটি বিসিএসের ভাইভা নেওয়ার সময় তিনি এমন কিছু প্রার্থীকে পেয়েছেন, যাদের লিখিত পরীক্ষার ফল খুব ভালো না হলেও ভাইভায় তাদের যোগ্য মনে হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, "দিনশেষে আমরা আসলে একজন প্রশাসক (অ্যাডমিনিস্ট্রেটর) চাচ্ছি। অনেকে লিখিত পরীক্ষায় ভালো করলেও চাকরিতে ভালো করার জন্য যে আচরণগত দক্ষতা প্রয়োজন, তা ভাইভার মাধ্যমে ভালোভাবে মূল্যায়ন করা সম্ভব বলে আমি মনে করি।" এ সময় লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর প্রকাশের নিয়ম করা যায় কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

উপজেলা নির্বাচনে পোস্টার নিষিদ্ধ

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

