বগুড়া শহ‌রে বসতবাড়িতে বি‌স্ফোরণের ঘটনায় আহত কিশোরীর মৃত্যু

বিশেষ সংবাদ

বগুড়া শহ‌রে মালতিনগর এলাকায় বসতবা‌ড়ি‌তে বি‌স্ফোর‌ণের ঘটনায় আহত তাস‌নিম বুশরা (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (০৪ মে) রাত ৮টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় আহত বুশরা মারা যায়।

বুশরার মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ তার স্বজনরা জানান, রবিবার (২৮ এপ্রিল) রাতে বি‌স্ফোর‌ণে তাস‌নিম বুশরা দগ্ধ এবং দেওয়াল চাপায় গুরুতর আহত হয়। তা‌কে প্রথ‌মে বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডিকেল ক‌লেজ (শজিমেক) হাসপাতা‌লের বার্ন ইউনি‌টে ভ‌র্তি করা হয়।

সেখানে অবস্থার অব‌নিত হলে ওই রা‌তেই তা‌কে উন্নত চি‌কিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভ‌র্তি করা হয়। পর‌দিন তার অপা‌রেশন করা হয়।‌ কিন্তু তখনও সে শঙ্কামুক্ত ছি‌লো না। অবশেষে শনিবার রাত ৮টার দিকে সে চি‌কিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পরে।

এর আগে, গত ২৮ এপ্রিল রাত ৯টার দিকে মালতিনগর দক্ষিণপাড়া এলাকায় মো: রেজাউল ইসলামের বসতবাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাড়ির টিনের ছাউনি উড়ে যায় এবং বাড়ির সামনের ২টি ঘরের ইটের দেয়াল ধসে পড়ে। বিস্ফোরণের সময় বাড়ির মালিক রেজাউলের মেয়ে সুমাইয়া আক্তার, ভাতিজি জিম ও প্রতিবেশী তাসনিম বুশরা গুরুতর আহত হয়।

ঐ বা‌ড়ি‌র মা‌লিক‌ রেজাউলের মা মোছা: রেজিয়া বেগম ও তার ছোট ভাই মো: রাশেদুল দীর্ঘদিন ধরে পটকা তৈরি করে বাজারজাত করে আসছিলো। ঘটনার রা‌তেই পু‌লিশ বা‌ড়ির মা‌লিক রেজাউল‌কে গ্রেপ্তার ক‌রে থানায় নি‌য়ে যায়। প‌রে সোমবার (২৯ এপ্রিল) পুলিশ বাদী হ‌য়ে ১ জনের নাম উল্লেখসহ অসংখ্য অজ্ঞাতনামা ব্যক্তি‌কে আসামি ক‌রে মামলা দায়ের ক‌রে। প‌রে সোমবার রেজাউল‌কে গ্রেপ্তার দে‌খি‌য়ে আদাল‌তের মাধ্যমে তাকে হাজ‌তে পাঠানো হয়। এ ঘটনার পর থেকে রেজাউলের মা রেজিয়া বেগম ও ভাই রাশেদুল পলাতক রয়েছেন।

বগুড়া শহ‌রে বসতবাড়িতে বি‌স্ফোরণের ঘটনায় আহত কিশোরীর মৃত্যুর বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: তরিকুল ইসলাম জানান, তাস‌নিম বুশরার মৃত্যুর বিষয়টি জানা নেই। তবে শুরু থেকেই তার শারীরিক অবস্থা শঙ্কার মধ্যে ছিলো। এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

তেল দিতে দেরি, নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর; বিক্রি বন্ধ

নাটোরের বড়াইগ্রামে তেল সরবরাহে দেরি হওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নিরাপত্তার কারণ দেখিয়ে সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ...

রাজনীতি থেকে অবসর নিতে চান মির্জা ফখরুল, কাউন্সিলের পর পরিবর্তনের ইঙ্গিত

চলতি বছরেই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর সেই কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা...

দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত: প্রতিমন্ত্রী

বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, এপ্রিল ও মে মাসের...

তেল দিতে দেরি, নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর; বিক্রি বন্ধ

নাটোরের বড়াইগ্রামে তেল সরবরাহে দেরি হওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নিরাপত্তার...

রাজনীতি থেকে অবসর নিতে চান মির্জা ফখরুল, কাউন্সিলের পর পরিবর্তনের ইঙ্গিত

চলতি বছরেই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর সেই কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার...

দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত: প্রতিমন্ত্রী

বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর...

বেগম খালেদা জিয়ার সম্মাননা গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

জমি দখল মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

চট্টগ্রামের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একটি...