বগুড়া ৬ আসনের সাবেক এমপি রিপু গ্রেফতার

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, রিপুর বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। র্যাব-১৪ এর সদস্যরা রিপুকে মোহনগঞ্জ থেকে নেত্রকোণায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে জয়ী হন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। ২০২৪ সালের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে জয় পেয়ে সংসদ সদস্য হন তিনি।

গত ৫ অগাস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরপরই রিপুর বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সেদিনের পর থেকেই তার বাড়িতে ঝুলছে তালা, এতদিন পরিবারসহ আত্মগোপনে ছিলেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

