বগুড়ার ধুনটে গবাদিপশুর ঔষধের গুদাম আগুনে পুড়ে ছাই

বগুড়ার ধুনটে গবাদিপশুর ঔষধের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (০৯ এপ্রিল) রাত ৯টার দিকে ধুনট উপজেলা সদরের মন্দির রোডে অবস্থিত কেমিষ্ট ল্যাবরোটরিজ লিমিটেড-এর গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি-সরোয়া গ্রামের এসএম মো: আবু বাসার সিদ্দিকী প্রায় দেড় বছর ধরে কেমিষ্ট ল্যাবরোটরিজ লিমিটেড-এ বিক্রয় প্রতিনিধি পদে চাকরি করছেন। তিনি উপজেলা সদরের মন্দির রোডে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।
ওই বাসার ১টি কক্ষে কেমিষ্ট ল্যাবরোটরিজ লিমিটেড-এর গবাদিপশুর বিভিন্ন রকমের ঔষধ সংরক্ষর করেছিলেন। সেখান থেকে ঔষধ নিয়ে বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকেন। সোমবার রাতে ঔষুধের ওই গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে গুদামের সব ওষুধ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বগুড়ার ধুনটে গবাদিপশুর ঔষধের গুদামে অগ্নিকাণ্ডের বিষয়ে ধুনট উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো: হামিদুল ইসলাম জানান, মশা তারানোর কয়েলের আগুন থেকে
এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। তবে ঘটনাস্থলে পৌছানোর আগেই ঔষধ পুড়ে ক্ষতি হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

ওসমানী হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ড: সিগারেটের আগুনে আতঙ্ক

বগুড়ার ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু, ইজারাদার গ্রেপ্তার, আটক দুই কর্মী

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

