বগুড়ার ধুনটে মোটরসাইকেল দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

বগুড়ার ধুনটে মোটরসাইকেল দুর্ঘটনায় জুলফিকার আলী নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ধুনট-সোনাহাটা পাকা সড়কের থানাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলফিকার আলী বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
জানা গেছে, গতকাল সকালে জুলফিকার আলী নিজবাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ধুনট উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে মধ্যে ধুনট-সোনাহাটা সড়কের থানাপাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি আমগাছের সঙ্গে ধাক্কা লাগে। এত গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার ধুনটে মোটরসাইকেল দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহতের বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে জুলফিকার আলীর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

