বোয়ালমারীতে ৪৪০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

ফরিদপুরের বোয়ালমারীতে ৪৪০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।
রবিবার (১৭ মার্চ) বেলা ১০ টার দিকে বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী এলাকার একটি বাস কাউন্টারের সামনে থেকে ওই ২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, বোয়ালমারী উপজেলার খামারপাড়া এলাকার মো: হান্নান শেখের ছেলে মো: নাজমুল শেখ (২৪) এবং একই উপজেলার রতনদিয়া এলাকার মো: ছামাদ শেখের ছেলে মো: শওকত আলী (২৯)।
বোয়ালমারীতে ৪৪০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে আটক বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: শামীম হোসেন জানান, আটককৃত দুই আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া ভবিষ্যতেও এ অভিযানের ধারা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

