ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

বগুড়ার শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার গবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন ও শিষ্টের পালন, পাপ, তাপ, মোহ, হিংসা বিদ্বেষকে বিতারিত করে সত্য- সুন্দর ও শান্তির ধারা প্রতিষ্ঠা করতে ভগবান শ্রীকৃষ্ণ মানুষরূপে যুগে যুগে পৃথিবীতে আজও অবতীর্ণ আঠের। ভাদ্র মাসের শুক্লপক্ষের ৮ম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। এই বছর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০ তম জন্ম উৎসব পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

এ উৎসবকে কেন্দ্র করে বগুড়ার শেরপুরে বেলা ১১টার দিকে শেরপুর পুজা উদযাপন কমিটি ও কেন্দ্রীয় জগন্নাথ মন্দির কমিটির যৌথ আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণী পেশার শত শত ভক্তবৃন্দ অংশগ্রহন করেন।
বগুড়া শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সুমন জিহাদী, শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, সাবেক উপজেলা চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাবেক পৌর কাউন্সিলর গোবিন্দ বাগচী, জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি প্রকাশ সরকার বক্তব্য রাখেন।
বগুড়া শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু’র সঞ্চালনায় অনুষ্ঠানে জগন্নাথ মন্দির কমিটির সাধারণ-সম্পাদক প্রদীপ কুমার কুন্ডু, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, চন্দন কুমার দাস রিংকু পৌর কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম ,করুনা রানী ঘোষ, পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাধন কর্মকার, শহর শাখার সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, সহ-সভাপতি দিপ্ত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। মঙ্গল শোভাযাত্রা নিরাপত্তার জন্য থানা পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে পারে: উপদেষ্টা ফারুকী

ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম

শেরপুরে বর্ণিল আয়োজনে ৮ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

পিরোজপুর পৌর শ্মশানের কালীমন্দিরে ভাঙচুর, প্রতিমায় অগ্নিসংযোগ

মাদরাসায় যৌন নির্যাতন ঠেকাতে তদন্ত কমিশনের প্রস্তাব শায়েখ আহমাদুল্লাহর

বগুড়ায় অন্যতম পূজা সংখ্যা মহার্ঘের ১৭ তম প্রকাশনা উৎসব

শারদীয় দুর্গাপূজায় শেরপুরে অসহায়দের মাঝে বিএনপির বস্ত্র বিতরণ

