ভেড়ামারা থানা থেকে ৩ মোটরসাইকেল চুরি

কুষ্টিয়ার ভেড়ামারা থানার গ্যারেজ থেকে পুলিশের ৩টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এমন খবরে হতবাক পুলিশ ও এলকার সাধারণ জনতা। বৃহস্পতিবার (৩১ অক্টেবর) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ভেড়ামারা থানার গ্যারেজ থেকে ৩টি মোটরসাইকেল চুরি হয়। চুরি যাওয়া মোটরসাইকেলগুলোর মালিকরা হলেন, থানার (এসআই) আলামিন, কনস্টেবল সোহেল ও মাসুদ।
কুষ্টিয়ার সচেতন নাগরিক কমিটির সভাপতি রফিকুল আলম টুকু বলেন, থানার গ্যারেজের ভেতর থেকে মোটরসাইকেল চুরির ঘটনা লজ্জার বিষয়। আমি অবশ্যই বলবো থানার দায়িত্বরত কর্মকর্তাদের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে। অতিদ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা হয়েছে। মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুষ্টিয়ায় বালুমহাল বিরোধে গুলিবিদ্ধ বিএনপি নেতা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

