মাগুরার ভোটার হলেন ক্রিকেটার সাকিব আল হাসান

মাগুরার ভোটার হলেন ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ভোটার এলাকা পরিবর্তন করে নিজ এলাকা মাগুরার ভোটার হয়েছেন। নির্বাচন কমিশনে সাকিবের করা ভোটার এলাকা পরিবর্তনের আবেদন মঞ্জুর হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সাকিব আল হাসান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তিনি ঢাকা বনানীর ভোটার ছিলেন। গত সোমবার (২৭ নভেম্বর) তিনি ভোটার এলাকা পরিবর্তন করে নিজ নির্বাচনী এলাকায় নেওয়ার আবেদন করেন।
ইসি কর্মকর্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বাংলাদেশের যেকোনো এলাকার ভোটার হলেই হবে। সংশ্লিষ্ট আসনের ভোটার হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে প্রার্থী যখন নিজেই যদি নিজেকে ভোট দিতে না পারেন তখন সাধারণ ভোটারদের মাঝে ভুল বার্তা যায়। এমন উপলব্ধি থেকেই সাকিব আল হাসান বর্তমান ঠিকানা পরিবর্তনের আবেদন করেন।

ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, গত ১৪ সেপ্টেম্বরের থেকে সাধারণ নাগরিকদের নতুন করে ভোটার হওয়ার বন্ধ রেখেছে ইসি। তবে সাকিব আল হাসনের ভোটার এলাকা স্থানান্তরের নথি কমিশনে উপস্থাপন করা হয়। নির্বাচন কমিশন অনুমোদনের ভিত্তিতে তাঁর ভোটার এলাকা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভোটার এলাকা পরিবর্তনের বিষয়ে গত সোমবার (২৭ নভেম্বর) দুপুরের পর সাকিব প্রথম জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীরের সঙ্গে দেখা করেন। তারপর সেখান থেকে সিইসি ও ইসি সচিবের সঙ্গেও সাক্ষাৎ করেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল আজ বৃহস্পতিবার ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ভোটগ্রহণ: দুপুর পর্যন্ত ৪৯ শতাংশ ভোট সম্পন্ন

ত্রয়োদশ নির্বাচনে ১৬ হাজার বিএনসিসি নিয়োগে আপত্তি বিএনপির

কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে: আতিকুর রহমান রুমন

ডেমরা পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

ঈদ উদ্যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

