মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: আবির তালুকদার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) রাতে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শিশু আবির ওই এলাকার মো: বিল্লাল তালুকদারের ছেলে।
জানা গেছে, বুধবার রাত ৯ টার দিকে পরিবারের লোকজন গোয়াল ঘরে কাজ করছিলো। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে গোয়াল ঘরের টিনের বেড়া বিদ্যুতায়িত হয়েছিল। এ সময় শিশু আবির বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের বেড়ায় হাত দেয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আবির।
মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যুর বিষয়ে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: নাসির উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুর পরিবার জানায়, শিশুটির বাবা গোয়াল ঘরে কাজ করছিলো।

শিশুটি হাঁটতে হাঁটতে গোয়াল ঘরে ঢুকে টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যায়। পরে চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়। এটা খুবই দুঃখজনক ঘটনা। বিদ্যুতের তার লিকেজ হয়ে ঘরের বেড়া বিদ্যুতায়িত হয়েছিলো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

উপজেলা নির্বাচনে পোস্টার নিষিদ্ধ

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

