মানিকগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে নিজের ৯ বছরের বয়সী শিশু মেয়েকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এম এ হামিদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন যশোরের কতোয়ালী থানাধীন ডাকাতিয়া গ্রামের বাসিন্দা। তিনি মানিকগঞ্জ পৌর এলাকার পূর্ব দাশড়া এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩১ আগস্ট রাতে ভাড়া বাসায় নিজ কন্যাকে ধর্ষণ করেন আনোয়ার হোসেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
ঘটনার তদন্ত করেন তৎকালীন সদর থানার ওসি মো. রকিবুজ্জামান। পরে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি আনোয়ারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী হুমায়ুন কবির বলেন,”মামলার সাক্ষ্য-প্রমাণ এবং সব নথি বিশ্লেষণ করে আদালত আসামি আনোয়ারের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৭ জুন

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে আসামিরা

আদালতে সাক্ষ্য দিতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল

