যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নাদিহা আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রী ও শেখ রেহানার শোক

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নাদিহা আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রী ও শেখ রেহানা শোক প্রকাশ করেছেন। সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: নূর আলীর মেয়ে নাদিহা আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
গত বুধবার (৬ ডিসেম্বর) শিকাগো বিমানবন্দরের কাছে এক ভয়াবহ দুর্ঘটনায় তিনি মারা যান। মৃত্যুকালে নাদিহা আলীর বয়স হয়েছিল ৩৭ বছর। মোছা: নাদিহা আলী মো: নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা।
এদিকে, যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নাদিহা আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থান করা মো: নূর আলীর ফোনে কথা হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটকন্যা শেখ রেহানাও ফোনে মোহা: নূর আলীর সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নাদিহা আলীর অকাল মৃত্যুতে সন্তানহারা মোহা: নূর আলীকে সান্ত্বনা ও সমবেদনা জানান। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং নাদিহা আলীর পরিবারের সদস্য যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন সেই কামনা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

