যুবদলের সাবেক সভাপতি সাইফুলসহ ৭ জনের কারাদণ্ড

যুবদলের সাবেক সভাপতি সাইফুলসহ ৭ জনের কারাদণ্ড দিয়েছে আদালত। যুবদলের সাবেক সভাপতি মো: সাইফুল আলম নীরবসহ বিএনপি’র ৭ নেতার আড়াই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। দশ বছর আগে ঢাকার তেজগাঁও থানায় দায়ের করা নাশকতা মামলায় তাদের এই সাজা দেওয়া হয়েছে। তাদের দুই হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড ও অনাদায়ে আরও সাত মাস কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী এ রায় ঘোষণা করেন। সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী শাকিল আহমেদ রিপন।
দণ্ডিত অপর আসামিরা হলেন-সাজেদুল ইসলাম সুমন, বেল্লাল হোসেন, গান্ডু শাহিন, জাকির হোসেন, আবু বক্কর সিদ্দিক ও আনোয়ারুজ্জামান আনোয়ার।
এদিন কারাগার থেকে রায় ঘোষণার আগে নীরবকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে প্রেরণ করার আদেশ দেন আদালত। অপর ছয় আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাপরোয়ানাহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের মে মাসে বিএনপি’র অবরোধ হরতাল চলাকালে ঢাকার তেজগাঁও থানা এলাকায় নাশকতার অভিযোগে তেজগাঁও থানায় এ মামলা করে পুলিশ। মামলার পর আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৩৫ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে আসামিরা

আদালতে সাক্ষ্য দিতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যুবদল নেতা আল-আমিন ছৈয়ালকে বহিষ্কার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

