রাজধানীতে ৩ কিশোর দগ্ধ, মুখে কেরোসিন নিয়ে আগুন ধরাতে গিয়ে

রাজধানীতে ৩ কিশোর দগ্ধ হয়েছে। রাজধানীর কামরাঙ্গীচরে নতুন বছরে থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে ৩ কিশোর দগ্ধ হয়েছে। মুখে কেরোসিন তেল নিয়ে আগুন ধরাতে গিয়ে এ ঘটনাটি ঘটে।
আগুনে দগ্ধরা হলো মো: দানেশ বেপারীর ছেলে রাকিব হোসেন (১৭) ও তার ভাই রায়হান (১৭) এবং তাদের চাচা সিয়াম (১৪)। তারা শরীয়পুর জেলার জাজিরা উপজেলার বাসিন্দা। তারা কামরাঙ্গীরচর মজিবর ঘাট গ্রামে পরিবারের সাথে থাকে।
দগ্ধদের মধ্যে সিয়ামের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক মো: তরিকুল ইসলাম।
তরিকুল ইসলাম জানান, রবিবার (৩১ ডিসেম্বর) রাতে দগ্ধ অবস্থায় ৩ কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। দগ্ধদের মধ্যে সিয়ামের শরীরের ৮৮ শতাংশ, রাকিবের ৬ শতাংশ এবং রায়হানের ২ শতাংশ দগ্ধ হয়েছে।
৩ জনের মধ্যে সিয়ামের অবস্থা বেশি আশঙ্কাজনক হওয়ায় সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আর বাকি ২জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রাজধানীতে ৩ কিশোর দগ্ধের বিষয়ে সিয়ামের খালাতো ভাই সজিব বলেন, সিয়াম মুখে কেরোসিন তেল নিয়ে ফানুসে আগুন ধরাচ্ছিল। অসাবধানতার কারণে তার শরীরে কেরোসিন পড়ে গিয়ে আগুন লেগে যায়। সে সময় সিয়ামের গায়ের আগুন নেভাতে গিয়ে রাকিব ও রায়হান কিছুটা দগ্ধ হয়। তাৎক্ষণিক উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সিয়ামের বাবা স্বপন বেপারী জানান, সিয়াম ও তার জমজ ২ চাচাতো ভাইসহ পাশের বাড়ির ছাদে গিয়েছিল। অসাবধানতার করণে তারা এ দুর্ঘটনার শিকার হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে

বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বরগুনায় কুকুরের কামড়ে হাসপাতালে ২৫ জন, তিনজনের অবস্থা গুরুতর

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে: আতিকুর রহমান রুমন

ডেমরা পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

