রাজধানীর মিরপুর থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো: জহিরুল ইসলাম হিরুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত জহিরুল ইসলাম বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা যায়। স্থানীয় লোকজন বৃহস্পতিবার রাতে পঁচা গন্ধ পেয়ে জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করেন। পরে মিরপুর ১২ নম্বরের ১৪ নম্বর সড়কের ১টি বাসা থেকে ওই ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আলাদা ফ্ল্যাটে বসবাস করছিলেন শিক্ষার্থী জহিরুল ইসলাম। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তার দূরত্ব ছিল। উচ্চশিক্ষার জন্য কয়েকবার কানাডা যাওয়ার চেষ্টা করেছেন তিনি। তবে বারবার ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন জহিরুল।
রাজধানীর মিরপুর থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধারের বিষয়ে রাজধানীর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অপূর্ব হাসান জানান, নিহত জহিরুল ইসলাম হতাশাগ্রস্থ ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। তবে ঘটনার তদন্ত ছাড়া আসল কারণ জানা যাবে না। নিহতের মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

