রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাস উল্টে গেছে

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে টোল প্লাজার অবকাঠামোতে ধাক্কা লেগে একুশে পরিবহনের ১টি বাস উল্টে গেছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, বাসটিতে কোনো যাত্রী ছিলো না। বাসটি শনিরআখড়ার একটি গ্যারেজ থেকে মেরামত শেষ করে বাস টার্মিনালের দিকে নেওয়া হচ্ছিল।
রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসটি ব্রেক ফেল করে সায়েদাবাদ টোল প্লাজার অবকাঠামোতে ধাক্কা দিলে বাসটি উল্টে যায়। এতে বাসচালক হাতে প্রচণ্ড আঘাত পায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
টোল প্লাজা সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনার কারণে টোল প্লাজার ৪টি লেনের ১টি লেন বন্ধ হয়ে যায়। বাকি ৩টি লেন দিয়ে যানবাহন পারাপার হতে থাকে। ২ ঘণ্টারও অধিক সময় চেষ্টার পরে বিকেল ৪টার দিকে বাসটি দুর্ঘটনা স্থল থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে ফ্লাইওভারে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

