রমজানে ঢাকায় কম দামে ডিম, দুধ ও মাংস বিক্রি হবে

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ঢাকায় সুলভ মূল্যে ডিম, দুধ, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। রাজধানী ও সিটি করপোরেশনের ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে এই সুবিধা চালু হবে।
মন্ত্রীপরিষদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন এই কার্যক্রম চলবে। সভায় সিদ্ধান্ত হয়েছে, সাধারণ মানুষ যাতে সহজে প্রাণিজ চাহিদা পূরণ করতে পারে, সে জন্য মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরসহ স্থানীয় উদ্যোক্তা সমন্বয়ে এই বিক্রি করা হবে।
ঢাকার ২৫টি স্থানে এই সুবিধা পাওয়া যাবে। স্থানগুলো হলো: আব্দুল গনি রোড (সচিবালয়), খামারবাড়ি (ফার্মগেট), মিরপুর ৬০ ফুট রোড, আজিমপুর মাতৃসদন, নয়াবাজার, উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, মতিঝিল আরামবাগ, মিরপুর কালশী, যাত্রাবাড়ী মানিকনগর, বাড্ডা শাহজাদপুর, বনানী কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর, খিলগাঁও রেলক্রসিং দক্ষিণ, নাখালপাড়া লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুর বাবর রোড, বসিলা, কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও এবং বঙ্গবাজার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থানীয় উদ্যোক্তা ও অংশগ্রহণকারীর সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হবে। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহরেও এ ধরনের সুলভমূল্য বিক্রি সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২, অস্ত্র ও গুলি উদ্ধার

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে ‘অচেতন’ সেই তরুণীর সন্ধান মিলেছে

রাজধানীতে ডাবের দামে আগুন, ১৩০ টাকার এখন ২২০!

কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার

গ্যাসের সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, দুর্ভোগে ঢাকার মানুষ

মহাখালীতে কিশোরীর আত্মহত্যা, সাবলেট বাসায় ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ

