ফের এলপিজি গ্যাসের দাম বাড়লো

ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৬ টাকা।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়। সংস্থাটি জানায়, সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম আগের ১ হাজার ৩০৬ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা করা হয়েছে। এর আগে গত ৪ জানুয়ারি সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন সিলিন্ডারপ্রতি ৫৩ টাকা বাড়ানো হয়।
এলপিজির পাশাপাশি বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও। নতুন ঘোষণায় ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে জানুয়ারিতে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছিল। সে সময় লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে মূসকসহ দাম নির্ধারণ করা হয় ৫৯ টাকা ৮০ পয়সা।
এলপিজি ও অটোগ্যাসের দাম মাসভিত্তিক সমন্বয়ের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। তবে টানা কয়েক মাস ধরে মূল্যবৃদ্ধির কারণে গৃহস্থালি রান্না ও পরিবহন খাতে এর প্রভাব পড়ছে বলে মনে করছেন ভোক্তারা। বিশেষ করে শহরাঞ্চলে এলপিজির ওপর নির্ভরশীল পরিবারগুলোর মাসিক ব্যয় আরও বাড়বে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

টানা ৫ দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২৩ হাজার টাকার বেশি

স্বর্ণের দাম টানা দুই দফায় ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা

স্বর্ণের দাম বাড়ল ২২ হাজার টাকা, ভরি কত?

ফের স্বর্ণের দাম কমলো

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

দেশে জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোর পরিকল্পনাও নেই: তথ্যমন্ত্রী

