এলপিজির দাম কমল ৯১ টাকা, নতুন মূল্য ১,২৭৩

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফায় কমানো হলো। চলতি বছরের আগস্ট মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে নতুন মূল্য ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দেয় । আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানা গেছে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “আগস্ট মাসের জন্য এলপিজির দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে যা ছিল ১ হাজার ৩৬৪ টাকা।

এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও কমানো হয়েছে। আগস্টের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ছিল ৬২ টাকা ৪৬ পয়সা।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত আন্তর্জাতিক বাজারমূল্য (সৌদি সিপি) অনুযায়ী অর্থাৎ প্রোপেন ও বিউটেনের অনুপাত (৩৫:৬৫) বিবেচনায় প্রতি মেট্রিক টন গড় মূল্য নির্ধারণ হয়েছে ৫০০,৫০ মার্কিন ডলার। সেটির ভিত্তিতেই আগস্ট মাসের জন্য দেশেরয বাজারে দাম সমন্বয় করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

টানা ৫ দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২৩ হাজার টাকার বেশি

স্বর্ণের দাম টানা দুই দফায় ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা

ফের স্বর্ণের দাম কমলো

দেশে জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোর পরিকল্পনাও নেই: তথ্যমন্ত্রী

কমল সোনার দাম, ভরি কত?

